স্টাফ রিপোর্টার
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর উপলক্ষে শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রোহান। এতে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, গাবতলি পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, তল্লা আঞ্চলিক শাখার সংগঠক কামাল হোসেন এবং ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধস বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। এতে ১ হাজার ১৩২ জন শ্রমিক নিহত এবং প্রায় আড়াই হাজার শ্রমিক আহত হন। এত বড় ঘটনার পরও আজ পর্যন্ত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি এবং অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত রয়েছে।
তারা আরও বলেন, রানা প্লাজার পর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা থাকলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত কয়েক বছরে বিভিন্ন কারখানা, গুদাম ও শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় বহু শ্রমিক নিহত ও আহত হয়েছেন। কিন্তু এসব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত হয়নি।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, মালিকদের অবহেলা ও রাষ্ট্রের দায়িত্বহীনতার কারণে শ্রমিকদের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। শ্রমিকদের শ্রম যেমন সস্তা হিসেবে বিবেচিত হয়, তেমনি তাদের জীবনও অবমূল্যায়িত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কঠোর আইন প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছেÑ রানা প্লাজাসহ সকল শিল্প দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের জন্য আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের ব্যবস্থা করা; শ্রমিকদের জন্য জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণ; দুর্ঘটনায় আহত ও পঙ্গু শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা; এবং সকল কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বক্তারা আগামী ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান। একইসঙ্গে শ্রমিকদের জীবন ও মর্যাদা রক্ষায় আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
সংবাদ শিরোনাম ::
২ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
বন্দরে ৪র্থ শ্রেণী ছাত্রীকে ধর্ষন
লেকে মরা মাছের গন্ধ!
নববর্ষে প্রবীণ নেতাদের পাশে খোরশেদ
অস্ত্র-গুলি ছিনতাই, গ্রেপ্তার আরও ১
সংসদে শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবী
চালু হচ্ছে আইসিইউ
জ্বালানি সংকটে বর্জ্য অপসারণ ব্যাহত
সিদ্ধিরগঞ্জে নাটকীয় অভিযান তিতাসের
ঐতিহ্য হারিয়েছে হালখাতা উৎসব
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















