ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হচ্ছে আইসিইউ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে পুনরায় চালু হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যক্রম। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। ইতোমধ্যে নতুন ভবনে আইসিইউ ওয়ার্ড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালে ২০২০ সালে এখানে ১০ শয্যাবিশিষ্ট একটি আইসিইউ ইউনিট চালু করা হয়েছিল। সে সময় ২০ জন বিশেষায়িত চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষিত নার্সদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও প্রকল্পের মেয়াদ শেষ হলে চিকিৎসকরা ফিরে যান। এরপর থেকেই আইসিইউ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। তবে জরুরি রোগীদের অক্সিজেন সেবা দিয়ে কোনোভাবে কার্যক্রম চালু রাখা হয়।
এদিকে দীর্ঘদিন ধরে আইসিইউ চালুর দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি জানানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল গণসংহতি আন্দোলনের জেলা নেতারা স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, মেডিকেল কলেজ স্থাপন, আইসিইউ পুনরায় চালু এবং হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী জনবল বৃদ্ধির দাবিতে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি এ বিষয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি একই দিন একটি প্রতিনিধি দল পাঠান।
৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার বলেন, মন্ত্রণালয় থেকে আইসিইউ চালুর নির্দেশনা পাওয়া গেছে। নতুন ভবনে আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। অক্সিজেন লাইনসহ সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে কয়েকটি যন্ত্রের সার্ভিসিং প্রয়োজন, যা শিগগিরই শুরু হবে।
চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, অন্তত ১০ জন চিকিৎসকের চাহিদা জানানো হয়েছে। তবে ৩ থেকে ৪ জন চিকিৎসক পেলেই প্রাথমিকভাবে আইসিইউ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চালু হচ্ছে আইসিইউ

আপডেট সময় এক ঘন্টা আগে