স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশের কাছ থেকে অস্ত্র-গুলি ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মার্চ সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান ডিউটিরত অবস্থায় নগর ভবনের সামনে থাকাকালে মোটরসাইকেলযোগে আসা ৩ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও চাপাতি প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তাকে আঘাত করে। পরে তার সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় এএসআই লুৎফর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করা হয় এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকে।
এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেওভোগ এলাকার বাশমূলী থেকে এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আরহাম (২২)।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ শিরোনাম ::
২ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
বন্দরে ৪র্থ শ্রেণী ছাত্রীকে ধর্ষন
লেকে মরা মাছের গন্ধ!
নববর্ষে প্রবীণ নেতাদের পাশে খোরশেদ
অস্ত্র-গুলি ছিনতাই, গ্রেপ্তার আরও ১
সংসদে শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবী
চালু হচ্ছে আইসিইউ
জ্বালানি সংকটে বর্জ্য অপসারণ ব্যাহত
সিদ্ধিরগঞ্জে নাটকীয় অভিযান তিতাসের
ঐতিহ্য হারিয়েছে হালখাতা উৎসব
অস্ত্র-গুলি ছিনতাই, গ্রেপ্তার আরও ১
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















