ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষে প্রবীণ নেতাদের পাশে খোরশেদ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ ও অসুস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গিয়ে নেতৃবৃন্দের বাসায় সাক্ষাৎ করেন।
এসময় তিনি আনোয়ার হোসেন খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি; জালালউদ্দিন আহমেদ কালু, সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপি এবং মাওলানা মাঈনুদ্দীন আহমেদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে তিনি তাদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেন।
এ বিষয়ে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আমাদের প্রবীণ নেতৃবৃন্দের রাজনৈতিক জীবন, তাদের ত্যাগ ও সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। তারা আমাদের চলার পথের দিশারী। তাদের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব।”
তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নববর্ষে প্রবীণ নেতাদের পাশে খোরশেদ

আপডেট সময় এক ঘন্টা আগে