ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। গতকাল মধ্যরাত থেকে আজ (বুধবার, ১৫ এপ্রিল) সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৬ লাখ টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন।
জব্দকৃত চিংড়ি রেণুগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় মাইক্রোবাসগুলোর চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের মাইক্রোবাসসহ ছেড়ে দেয়া হয়েছে।
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কমান্ডার সাব্বির আলম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

আপডেট সময় এক ঘন্টা আগে