ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ এপ্রিল শুরু হামের টিকাদান

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে হামের টিকাদান কর্মসূচী শুরু হবে।
বহস্পতিবার (১৬ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান।
সভায় হাম ও রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয় এবং আসন্ন ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকাদান কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের সমন্বয়, সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মী এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

২০ এপ্রিল শুরু হামের টিকাদান

আপডেট সময় ২ ঘন্টা আগে