স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের ফলে উল্লেখযোগ্যভাবে কমেছে পলিথিন বর্জ্য, যা পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে বঙ্গবন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ফুটপাতে হকারদের দখলের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ পলিথিন বর্জ্য জমা হতো। এসব বর্জ্য অপসারণ করতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নিয়মিতভাবে অতিরিক্ত পরিশ্রম করতে হতো।
হকার উচ্ছেদের পর গত দুদিনে নগরীর চিত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। ফুটপাতগুলো এখন অনেকটাই পরিষ্কার ও চলাচল উপযোগী হয়ে উঠেছে।
আগে হকাররা বিভিন্ন পণ্য বিক্রির সময় ব্যবহৃত পলিথিন ব্যাগ ও মোড়ক সড়ক ও ফুটপাতে ফেলে রাখতেন, যা পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থায়ও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলত। পলিথিন জমে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হতো।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা সবুজ পাটোয়ারী এ বিষয়ে বলেন, ‘ফুটপাতে হকার থাকায় প্রতিদিন সকালে বিপুল পরিমাণ পলিথিন বর্জ্য অপসারণ করতে হতো। হকার উচ্ছেদের পর এখন বর্জ্যের পরিমাণ অনেক কমে গেছে এবং শহরকে পরিষ্কার রাখা সহজ হচ্ছে।’
নগরবাসীর মতে, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, পথচারীদের চলাচলও স্বাচ্ছন্দ্যময় করেছে। তারা এই অভিযান অব্যাহত রাখার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরিবেশবিদদের মতে, পলিথিন বর্জ্য কমানো গেলে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল থাকবে এবং জলাবদ্ধতার ঝুঁকিও হ্রাস পাবে, যা একটি টেকসই ও বাসযোগ্য নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ শিরোনাম ::
তেলের দাম নিয়ে হাহাকার, নিজের উপদেষ্টাদের ব্যাঙ্গ করলেন ট্রাম্প
হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসরাইলের জন্য এখনো ‘অসাধ্য’
টিপুকে কটুক্তি, আলামিন শোকজ
সড়ক সংস্কারে অনিয়ম, এমপি নির্দেশনা
‘সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা দেওয়া হবে’
দুপুরে খেয়ে এসে দেখি ফ্যাক্টরি বদ্ধ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার মান্নানের
হকার উচ্ছেদে সড়কে কমেছে বর্জ্য
হাম উপসর্গে শনাক্ত ৭৯
হকার উচ্ছেদে সড়কে কমেছে বর্জ্য
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















