স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে গত সাড়ে তিন মাসে হাম রোগের উপসর্গ নিয়ে ৭৯ জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন মেডিকেল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৬ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পহেলা জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা শেষে ৩৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি রোগীদের কেউ হাসপাতালে চিকিৎসাধীন, আবার কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। তবে রূপগঞ্জ উপজেলায় হাম আক্রান্ত দুই শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এ পরিস্থিতিতে হাম প্রতিরোধে বড় পরিসরের টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে নারায়ণগঞ্জে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে, কমিউনিটি পর্যায়ে এবং নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা দেওয়া হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।”
টিকাদান কার্যক্রম সফল করতে ইসলামিক ফাউন্ডেশন ও তথ্য অফিসসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, জেলা পরিষদের আওতাভুক্ত এলাকায় ১২ দিন এবং সিটি করপোরেশন এলাকায় ১৪ দিনের মধ্যে জেলার প্রায় সাড়ে তিন লাখ শিশুকে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম ::
টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন সাখাওয়াত
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি
বেলুন ফুটিয়ে অভিনব কৌশলে ছিনতাই!
অবৈধ জ্বালানি বিক্রি, জরিমানা
মাসুদুজ্জামানকে জেলা পুলিশের সম্মাননা
‘প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত তালিকা
কো-কারিকুলামে গুরুত্ব দেওয়ার আহ্বান
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন
এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ২০৮
হাম উপসর্গে শনাক্ত ৭৯
-
ডেস্ক : - আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















