ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলুন ফুটিয়ে অভিনব কৌশলে ছিনতাই!

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
শহরে বেলুন ফুটিয়ে অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০ এপ্রিল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় এই ঘটনা ঘটে। যেখানে একটি বেলুন ফুটানোর পরপরই এক ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আগত এক ব্যবসায়ী নয়ামাটি এলাকার একটি বুথ থেকে টাকা উত্তোলন করার পর বের হন। এ সময় তার সামনে এসে একটি শিশু হঠাৎ করে একটি বেলুন ফুটিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার কিছু সময় পর তাকে কালীবাজার এলাকার স্যানেটারি গলিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিছুটা জ্ঞান ফেরার পর তিনি জানান, তার সামনে একটি বাচ্চা বেলুন ফুটানোর পর তিনি আর কিছু মনে করতে পারেননি। তার ধারণা, ওই ঘটনার সঙ্গে ছিনতাইকারীরা জড়িত।
বর্তমানে ভুক্তভোগীর শারীরিক অবস্থা খারাপ বলে জানা গেছে। তার পরিচয় পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে তিনি রাজশাহীর একজন ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এই ধরনের ঘটনার কথা আমরা আগে কখনও শুনিনি। তবে আজকের এই ঘটনার পরে আমরা এই চক্রকে ধরতে কঠোর নজরদারির ব্যবস্থা করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বেলুন ফুটিয়ে অভিনব কৌশলে ছিনতাই!

আপডেট সময় এক ঘন্টা আগে