ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুদুজ্জামানকে জেলা পুলিশের সম্মাননা

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করায় মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।
এর আগে গত ১১ এপ্রিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা প্রদান করে জেলা পুলিশ।
সেসময় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সকে সম্মাননা ক্রেস্ট, ব্যবসায়ী মোরশেদ সারোয়ার সোহেল ও আহমেদুর রহমান তনুকে সম্মাননা ক্রেস্ট এবং ২২ জন স্বেচ্ছাসেবীকে সনদ প্রদান করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মাসুদুজ্জামানকে জেলা পুলিশের সম্মাননা

আপডেট সময় এক ঘন্টা আগে