ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার মান্নানের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান উত্থাপিত সিদ্ধান্ত-প্রস্তাবের প্রেক্ষিতে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রীর আশ্বাসের পর প্রস্তাবটি প্রত্যাহার করে নেন মান্নান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকার জনসংখ্যার ঘনত্ব ও কর্মমুখী জীবনযাত্রার কারণে সেখানে স্বাস্থ্যসেবার চাহিদা তুলনামূলকভাবে বেশি। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকায় ১০০ শয্যার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল রয়েছে। এছাড়া প্রায় ১০ কিলোমিটার দূরে খানপুর এলাকায় ৩০০ শয্যার জেনারেল হাসপাতাল রয়েছে, যা বর্তমানে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “নারায়ণগঞ্জের সঙ্গে সিদ্ধিরগঞ্জের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মাননীয় সংসদ সদস্যের প্রস্তাব আমরা অবহেলা করতে পারি না। প্রয়োজন বিবেচনায় নতুন ২০০ শয্যার হাসপাতাল নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দেখা হবে।”
তিনি সংসদ সদস্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং প্রস্তাবটি আপাতত প্রত্যাহারের অনুরোধ করেন।
এরপর মন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট হয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার উত্থাপিত প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার মান্নানের

আপডেট সময় ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬