স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে ওয়েবটেক্স গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে খাবার খেতে যাওয়ার পর কাজে ফিরে এসে শ্রমিকরা দেখেন, কারখানাটি তালাবদ্ধ করে মালিকপক্ষ সটকে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন কারখানার শতাধিক শ্রমিক।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এর মধ্যেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া ও বেতন না পাওয়ার শঙ্কায় তারা ফ্যাক্টরির সামনে জড়ো হতে থাকেন।
পরবর্তীতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে নগরীর চাষাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে তারা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর সামনে গিয়ে সমাবেশ করেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে শ্রমিকরা অভিযোগ করেন, মালিকপক্ষ পরিকল্পিতভাবে কারখানা বন্ধ করে তাদের পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।
শ্রমিকরা আরও বলেন, আমরা দিন আনি দিন খাই মানুষ। দুই মাসের বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তার ওপর হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।
তারা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শ্রমিকরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিকদের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
সংবাদ শিরোনাম ::
তেলের দাম নিয়ে হাহাকার, নিজের উপদেষ্টাদের ব্যাঙ্গ করলেন ট্রাম্প
হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসরাইলের জন্য এখনো ‘অসাধ্য’
টিপুকে কটুক্তি, আলামিন শোকজ
সড়ক সংস্কারে অনিয়ম, এমপি নির্দেশনা
‘সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা দেওয়া হবে’
দুপুরে খেয়ে এসে দেখি ফ্যাক্টরি বদ্ধ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার মান্নানের
হকার উচ্ছেদে সড়কে কমেছে বর্জ্য
হাম উপসর্গে শনাক্ত ৭৯
দুপুরে খেয়ে এসে দেখি ফ্যাক্টরি বদ্ধ
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















