ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরভবন ঘেরাওয়ের চেষ্টা!

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পুনর্বাসনের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শতাধিক হকার। এসময় নগরভবন ঘেরাওয়ের চেষ্টা করেন হকাররা।
সোমবার (২০ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে জড়ো হন বিভিন্ন এলাকার হকাররা। পরে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় সড়কের একাংশে চাপ সৃষ্টি হলে সাময়িকভাবে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
বিক্ষোভে অংশ নেওয়া হকাররা জানান, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা তাদের জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে উচ্ছেদ কার্যক্রম চালানো হলে হাজারো পরিবার পথে বসবে। তাই পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখার আহ্বান জানান তারা।
একাধিক হকার বলেন, “আমরা অনেকেই দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। হঠাৎ করে উচ্ছেদ করলে আমরা কোথায় যাবো? আগে আমাদের বসার জায়গা ঠিক করে দিতে হবে, তারপর উচ্ছেদ করুক।”
উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল শহরের বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের এলাকায় হকার উচ্ছেদে যৌথভাবে মাঠে নামে বিভিন্ন রাজনৈতিক দল। ওই অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
উচ্ছেদের পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পুনর্বাসন ইস্যুতে আবারও সংগঠিত হয়ে মাঠে নামছেন হকাররা এমন ইঙ্গিতই মিলছে সাম্প্রতিক এই বিক্ষোভ থেকে। এতে নগরজুড়ে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নগরভবন ঘেরাওয়ের চেষ্টা!

আপডেট সময় ২ ঘন্টা আগে