স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে যৌথভাবে অংশ নেয় র্যাব-১১ ও জেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেসার্স সেলিনা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি বৈধ অনুমোদন ছাড়াই ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রি করছিল বলে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অনিয়মের সত্যতা পাওয়া যায়।
র্যাব জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন সাখাওয়াত
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি
বেলুন ফুটিয়ে অভিনব কৌশলে ছিনতাই!
অবৈধ জ্বালানি বিক্রি, জরিমানা
মাসুদুজ্জামানকে জেলা পুলিশের সম্মাননা
‘প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত তালিকা
কো-কারিকুলামে গুরুত্ব দেওয়ার আহ্বান
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন
এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ২০৮
অবৈধ জ্বালানি বিক্রি, জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















