ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী

  • ডেস্ক :
  • আপডেট সময় ২০ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পিংকী আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয় ও নিয়োগপত্র সূত্রে জানা যায়, চেয়ারম্যান কিংবা প্রশাসক না থাকায় দীর্ঘদিন ধরে বক্তাবলী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবার কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং বিদ্যমান আইনগত ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ পিংকী আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়ার পর পিংকী আক্তার বলেন, পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনগণকে নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। প্রশাসনিক দায়িত্বের সম্মান বজায় রেখে সব সদস্যকে সঙ্গে নিয়ে জনগণের সেবা দিতে কাজ করবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, যাতে কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদে সেবা কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসকের নির্দেশে প্যানেল চেয়ারম্যান-৩ পিংকী আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার হাতে পরিষদের প্রশাসনিক ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী

আপডেট সময় ২০ ঘন্টা আগে