ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • ডেস্ক :
  • আপডেট সময় ৪১ মিনিট আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার ওয়াপদারপুলে অবস্থিত ‘মেসার্স সোহেল ইয়ার্ণ ডাইং’ নামের একটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কারখানাটিতে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়াই তরল বর্জ্য উৎপাদন করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূতভাবে বর্জ্য নিঃসরণকারী কোনো শিল্পপ্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ৪১ মিনিট আগে