স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ নগরীর জিমখানা লেক এলাকায় দিন দিন বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা। পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সের কিশোরদের সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে জিমখানা লেককে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। তারা সুযোগ বুঝে একাকী পথচারী, প্রেমিক-প্রেমিকা কিংবা পরিবার নিয়ে ঘুরতে আসা লোকজনকে টার্গেট করে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। অনেক ক্ষেত্রে ছিনতাইকারীরা ভয়ভীতি প্রদর্শন করে এবং কেউ বাধা দিলে হামলার ঘটনাও ঘটায়।
এতে করে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত আগত দর্শনার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানান এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ওত পেতে থেকে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আশপাশের লোকজন জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই করে আসছিল। স্থানীয়দের দাবি, দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমে আসে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মানান জানান, আজকের ঘটনাটি আমাদের নজরে এসেছে আমরা আটকৃতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। এবং জিমখানা এলাকায় আমরা আরও কঠোর নিররাপত্তা জোরদার করবো।
সংবাদ শিরোনাম ::
‘মানুষ আর কোনো নব্য স্বৈরাচার চায় না’
‘খালগুলোর পুরোনো রূপ ফিরিয়ে আনবো’
অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
টানা বৃষ্টিতে নৌপথে যাত্রী সংকট
কারাগারে মলিন একসময়ের প্রভাবশালী গাজী
রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন
দুই পৌরসভার উন্নয়নে বরাদ্দ চাইলেন দিপু
শিমরাইল ট্রাক টার্মিনালে চাঁদাবাজি
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
জিমখানায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























