স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া রামচন্দ্রী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রামচন্দ্রী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, রামচন্দ্রী খালটি একসময় এলাকার কৃষি ও জলব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ধীরে ধীরে ভরাট হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল। পুনঃখনন কাজ শেষ হলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
জেলা প্রশাসক মো. রায়হান কবির তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জেলার বিভিন্ন খাল ও জলাশয় পুনরুদ্ধারে কাজ চলছে। স্থানীয় জনগণের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।
সংবাদ শিরোনাম ::
‘মানুষ আর কোনো নব্য স্বৈরাচার চায় না’
‘খালগুলোর পুরোনো রূপ ফিরিয়ে আনবো’
অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
টানা বৃষ্টিতে নৌপথে যাত্রী সংকট
কারাগারে মলিন একসময়ের প্রভাবশালী গাজী
রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন
দুই পৌরসভার উন্নয়নে বরাদ্দ চাইলেন দিপু
শিমরাইল ট্রাক টার্মিনালে চাঁদাবাজি
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন
-
ডেস্ক : - আপডেট সময় ২৭ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















