সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে একসময় বেশ আলোচিত নাম ছিল মাসুদুজ্জামান মাসুদ। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন প্রত্যাশা, গণসংযোগ, সভা-সমাবেশ সব মিলিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতির কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে সময়ের ব্যবধানে সেই সক্রিয়তায় এখন দৃশ্যমান ভাটা পড়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। দলীয় টিকিট পাওয়ার আশায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালান। স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, কর্মী-সমর্থকদের সংগঠিত করা সব দিকেই ছিল তার জোরালো উপস্থিতি।
প্রাথমিকভাবে ওই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরে নিয়ে নির্বাচনী হিসাব-নিকাশও শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি প্রার্থীতা প্রত্যাহার করলে পরিস্থিতির মোড় ঘুরে যায়। এ সিদ্ধান্ত নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে আবার নির্বাচনে থাকার ইচ্ছার কথা জানালেও শেষ পর্যন্ত দলটি এ আসনে সাবেক সংসদ সদস্য কালামকে চূড়ান্ত মনোনয়ন দেয়। এতে করে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী দৌড় কার্যত থেমে যায় এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডেও ধীরগতি লক্ষ্য করা যায়।
মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে তাকে আগের মতো মাঠে দেখা যাচ্ছে না বলে জানান স্থানীয়রা। যিনি একসময় নিয়মিত এলাকায় ঘুরে বেড়াতেন, মানুষের খোঁজখবর নিতেন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন বর্তমানে তার সেই উপস্থিতি অনেকটাই সীমিত হয়ে গেছে। দলীয় সূত্র বলছে, তিনি এখন আগের তুলনায় নীরব থাকলেও দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তবে নির্বাচনের পরবর্তী সময়ে, বিশেষ করে রমজান মাসে কিছুটা সক্রিয়তা দেখা গিয়েছিল তার মধ্যে। ওই সময় বিভিন্ন ইফতার মাহফিল ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন। এমনকি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।
কিন্তু পরবর্তীতে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর সেই সম্ভাবনাও ম্লান হয়ে যায়। ফলে বর্তমানে তাকে রাজনৈতিক অঙ্গনে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না।
সব মিলিয়ে, একসময় আলোচনার শীর্ষে থাকা মাসুদুজ্জামান মাসুদ এখন অনেকটাই আড়ালে চলে গেছেন। তবে ভবিষ্যতে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে এখনো নানা আলোচনা চলছে।
সংবাদ শিরোনাম ::
শিকাগোর আন্দোলন থেকে আজকের বিশ্ব
সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান
চালকদের হাত-পা বেঁধে ব্যাটারি লুট
বন্দরে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন
থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার
বেপরোয়া কিশোর গ্যাং
লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি
টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত
নগরীতে বেড়েছে ডাকাতি!
আজ ঢাকায় যাবে না.গঞ্জ বিএনপি
মাঠে নেই মাসুদুজ্জামান
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
সর্বশেষ নিউজ














