স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন— পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার শহিদ মিয়ার ছেলে রবিন (২৪)।
এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ৬ মে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন কর অফিসের পাশে চাষাড়া থেকে সাইনবোর্ড সড়কের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি
ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে হুঁশিয়ারি
‘আইনের শাসন না থাকায় দেশ আজ ভঙ্গুর’
মসজিদের উন্নয়নের প্রতিশ্রুতি সাখাওয়াতের
বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে বৃদ্ধার মৃত্যু
এক সেতুর আশায় দশক পার
‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’
সিটিতে বসবে ২৩ পশুর হাট
২ এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, কনস্টেবল নিহত
গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় ১৪ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















