ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিমখানায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে ১০৭ পুড়িয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— নিউ জিমখানা বস্তি/কলোনী এলাকার আলমগীর হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৫৬), জল্লারপাড় এলাকার হারুনের ছেলে মোঃ মৃদুল (১৯) এবং আমলা পাড়া এলাকার মৃত কমল মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হাসিনা বেগম ও মৃদুলের কাছ থেকে ৫২ পুড়িয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া হাবিবুর রহমানের কাছ থেকে আরও ৫৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জিমখানায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ১২ ঘন্টা আগে