ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত কমটি চান শিক্ষার্থীরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ আইন কলেজের সিলেকশনের মাধ্যমে নবগঠিত ছাত্র ছাত্রী সংসদের কমিটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চলছে চরম অসন্তোষ। নির্বাচনে মাধ্যমে কমিটি চায় বর্তমানে অধ্যায়নরত সাধারন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জেলা প্রশাসক রায়হান কবিরের নিকট একটি স্মারক লিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা।
স্মারক লিপিতে উল্লেখ করেন, গনতান্ত্রিক চর্চার জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ। দুঃখ জনক হলেও সত্য দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ আইন কলেজে ছাত্রছাত্রী সংসদের নির্বাচনের উদ্যোগ গ্রহন করা হয়নি। আমরা জানতে পারি যে আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ আইন কলেজে আমাদের অজান্তে সিলেকশনের মাধ্যমে কমিটি দেয়া হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই কমিটি মানি না, মানবো না। আমরা এই কমিটির বিরুদ্ধে যথাযথ কতৃপক্ষকে অবগত করেছি। এখন তাদের সদয় হস্তক্ষেপ আমরা কামনা করছি, আশা করি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য যে, বুধবার (৬ মে) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদ ২৬সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে খন্দকার মো: সাদ্দাম হোসেনকে ভিপি এবং নুরুনাহার তিন্নিকে জিএস ও হুসাইন মোহাম্মদ অন্তরকে এজিএস করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি অনুমোদনের কাগজে দুটি স্বাক্ষর লক্ষ্য করা গেছে। একজন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং আরেকটি স্বাক্ষর করেছেন আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নির্বাচিত কমটি চান শিক্ষার্থীরা

আপডেট সময় ১২ ঘন্টা আগে