ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম নগরে অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

  • ডেস্ক :
  • আপডেট সময় ৮ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও নির্মাণাধীন ভবনে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুসলিমনগর এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন (৪২)।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কামাল হোসেনকে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল। অভিযোগে বলা হয়, প্রায় তিন মাস আগে তাকে জোরপূর্বক অপহরণ করে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতন চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ৭ শতাংশ জমির বায়নানামায় জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
একই সঙ্গে তার স্কুলপড়ুয়া মেয়ে উবায়দা (১০)-কে জিম্মি করে মুক্তিপণ হিসেবে ২৭ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। গত তিন মাসে চার দফায় প্রায় ২ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী।
সর্বশেষ গত ৯ মে সকাল আনুমানিক ১০টার দিকে মুসলিমনগর এলাকায় তার নির্মাণাধীন ভবনে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় হামলাকারীরা ভাঙচুর চালিয়ে নগদ ৯ লাখ টাকা, প্রায় ২০০ বস্তা সিমেন্ট, ৩ টন রড, ১২২টি প্লেন সিটসহ কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
কামাল হোসেন অভিযোগ করেন, তিনি বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ করলে তার কন্যাকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এলাকাবাসীর সঙ্গে আলোচনা ও নিরাপত্তাহীনতার কারণে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মুসলিম নগরে অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় ৮ ঘন্টা আগে