ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে হাট নিয়ে চতুর্মুখী সংঘর্ষের আশঙ্কা

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
বন্দরে কোরবানির পশুর অস্থায়ী হাটকে কেন্দ্র করে চতুর্মুখী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। একই এলাকায় দুটি পশুর হাট পরিচালনার পাশাপাশি আরও দুটি নতুন হাটের অনুমোদন দেওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
‎‎এলাকাবাসীর দাবি, বন্দরের শীতালক্ষ্যা ব্রিজের নীচে দিয়েই নদী থেকে চারটি হাটগুলোর পশু একই পথ ব্যবহার করে ওঠানামা করায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতির জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকেই দায় নিতে হবে বলেও তারা মন্তব্য করেছেন।
‎‎জানা গেছে, বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় ১৯ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা ব্রিজের নিচের খালি জায়গা, পাওয়ার হাউস সংলগ্ন খালি জায়গা এবং ২০ নম্বর ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া বালুর মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন ঐতিহাসিক ফরাজিকান্দা বালুর মাঠেও বসছে আরেকটি পশুর হাট।
‎‎এর মধ্যে তিনটি হাট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন এবং একটি বন্দর উপজেলার অধীনে পরিচালিত হবে। তবে চারটি হাটই একই এলাকায় হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পশুবাহী ট্রাক ও বেপারীদের একই পথ ব্যবহার করে হাটে প্রবেশ ও বের হতে হবে। এতে বেপারীদের মধ্যে বিভ্রান্তি ও প্রতিযোগিতা তৈরি হওয়ার পাশাপাশি ইজারাদার ও তাদের লোকজনের মধ্যেও উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
‎‎স্থানীয়দের ভাষ্য, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন ঐতিহাসিক ফরাজিকান্দা বালুর মাঠের পশুর হাটটি বহু বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেপারীরা সেখানে পশু নিয়ে আসেন এবং স্বাচ্ছন্দ্যে বেচাকেনা করেন।
‎‎কিন্তু এবার ওই হাটের পাশেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নতুন করে আরও দুটি কোরবানির পশুর হাটের দরপত্র আহ্বান করায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। অতীতে সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলার দুটি হাট থাকলেও এবার নতুন দুটি হাট যুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, অতিরিক্ত হাটের কারণে এলাকায় যানজট, বিশৃঙ্খলা ও সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে।
‎‎এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে নতুন অনুমোদন পাওয়া দুটি হাট বাতিল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বন্দরে হাট নিয়ে চতুর্মুখী সংঘর্ষের আশঙ্কা

আপডেট সময় ৩ ঘন্টা আগে