ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা আত্মসাতের অভিযোগে পুনরায় সংবাদ সম্মেলন

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎রূপগঞ্জ প্রতিনিধি
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে এবার ফর্টিস এসেটস লিমিটেডের সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহর বিরুদ্ধে পুনরায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। ১১ মে সোমবার উপজেলার বাগবের এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, পূর্বে ভুলবশত কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হলেও প্রকৃতপক্ষে পুরো ঘটনার জন্য দায়ী সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহ।
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রুবেল মিয়া। তিনি বলেন, তাদের পরিবার বাগবের মৌজার আর.এস ১৯৪ নম্বর দাগের ১৮.৭৫ শতাংশ জমি ফর্টিস এসেটস লিমিটেডের কাছে বিক্রি করেন। জমির একটি অংশের নামজারি সম্পন্ন হওয়ার পর বাকি ৫ লাখ টাকা পরিশোধ করার চুক্তি ছিলো বিধায় সংবাদ সম্মেলন করা হয়।
‎ পরবর্তীতে জানা যায়, ভুক্তভোগীদের জমি বিক্রির কোম্পানির কাছে পাওনা টাকা সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহ নিজেই গ্রহণ করেছেন। কিন্তু সেই টাকা আমাদের বুঝিয়ে না দিয়ে সে আত্মসাৎ করেছেন। এ কারণে আমরা চরম আর্থিক সংকটে পড়েছি।
‎তিনি আরও বলেন, আমার বোন গুরুতর অসুস্থ। টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। পাওনা টাকা পেলে অন্তত বোনের চিকিৎসা চালিয়ে যেতে পারতাম।
‎সংবাদ সম্মেলনে হেদায়েত উল্লাহকে ভূমি দস্যু উল্লেখ করে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা। একই সঙ্গে আত্মসাৎ করা টাকা দ্রুত উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
‎ভুক্তভোগী পরিবার জানায়, পূর্বে তারা বিষয়টি সম্পূর্ণভাবে না বুঝে ফর্টিস এসেটস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে বিভিন্ন তথ্য-প্রমাণ ও অনুসন্ধানে তারা জানতে পারেন, কোম্পানির সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহ কোম্পানির কাছ থেকে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন।
‎এ দিকে সংবাদ সম্মেলনের পর ভুক্তভোগীদের বাকি ৫ লাখ টাকা ফর্টিস এসেটস লিমিটেড পরিশোধ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টাকা আত্মসাতের অভিযোগে পুনরায় সংবাদ সম্মেলন

আপডেট সময় ৩ ঘন্টা আগে