ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদরে ব্রেস্ট ফিডিং কর্নার ও ‘স্নেহকুঞ্জ’ উদ্বোধন

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নার এবং নারী সেবাগ্রহীতাদের জন্য বিশেষ অপেক্ষাগার ‘স্নেহকুঞ্জ’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং নারী ও শিশু বান্ধব সেবার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারি সেবাগ্রহণে আসা নারীদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও মানবিক পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু সন্তান নিয়ে আসা মায়েদের কথা বিবেচনায় রেখে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন সময়োপযোগী পদক্ষেপ।
তিনি আরও বলেন, নারীদের জন্য আলাদা অপেক্ষাগার ‘স্নেহকুঞ্জ’ সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাবে এবং আরও সম্মানজনক পরিবেশে সেবা গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নারী সেবাগ্রহীতাদের সুবিধা ও আরাম নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনবান্ধব ও মানবিক প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নারায়ণগঞ্জ সদরে ব্রেস্ট ফিডিং কর্নার ও ‘স্নেহকুঞ্জ’ উদ্বোধন

আপডেট সময় ৩ ঘন্টা আগে