ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমৃদ্ধির বাংলাদেশ গড়ার আহ্বান— মাওলানা আবদুল জব্বার

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
৫ই আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশে মানুষের অধিকার রক্ষা ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলে একটি সুস্থ ধারার দেশ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও বিশিষ্ট আলেম মাওলানা আবদুল জব্বার। ১১ মে নারায়ণগঞ্জ শহরে এশিয়া পোস্টের (অংরধ চড়ংঃ) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে বলেন, “আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। অতীতে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে বিধিনিষেধ ছিল, তা থেকে মুক্ত হয়ে এখন সত্য প্রকাশে সাহসী হতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো এলাকাগুলোতে যেখানে প্রভাবশালী ব্যক্তিদের দাপটে সাধারণ মানুষ জিম্মি ছিল, সেখানে এখন সুবিচার প্রতিষ্ঠার সময় এসেছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোকে কোনো দল বা ব্যক্তির তোষামোদ না করে দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সমৃদ্ধির বাংলাদেশ গড়ার আহ্বান— মাওলানা আবদুল জব্বার

আপডেট সময় ৩ ঘন্টা আগে