স্টাফ রিপোর্টার
শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জয় হাসান। সঞ্চালনা করেন সাদিয়া সুলতানা জুঁথী। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। এছাড়া বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাবেশে সাদেকুল ইসলাম সাদিক বলেন, “রাষ্ট্রের দায়িত্ব জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আজ শিক্ষা বাণিজ্যিকীকরণ, সাংস্কৃতিক সংকট, স্বাস্থ্যখাতের অব্যবস্থা এবং পরিবেশ ধ্বংস মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। জনগণের ন্যায্য দাবিকে সামনে এনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে ৭ দফা দাবি উত্থাপন করেছে, তা কেবল শিক্ষার্থী নয়, সমগ্র জনমানুষের দাবি। এই দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”
জেলা সভাপতি জয় হাসান বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে ধারাবাহিক গণআন্দোলন গড়ে তুলতে পারলেই পরিবর্তনের পথ তৈরি হবে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার এই ৭ দফা দাবি কোনো সংগঠনের দাবি নয়; এটি সাধারণ মানুষের আকাঙ্খার প্রতিফলন। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”
সংগঠনের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— মানসম্মত শিক্ষক নিয়োগ ও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজগুলোতে সেশনজট নিরসন, নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শীতলক্ষ্যা নদী দূষণমুক্তকরণ এবং শিক্ষার্থীদের জন্য হাফপাসসহ নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করা।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এ সময় সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
খানপুরে অভিযানের পর ফলাফল শুন্য
ডিসিকে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি
টাকা আত্মসাতের অভিযোগে পুনরায় সংবাদ সম্মেলন
হীরাঝিল প্রপার্টিতে অবৈধ গ্যাস : নিরব কর্তৃপক্ষ
ফতুল্লায় ৮ মামলার আসামী গ্রেফতার
বন্দরে হাট নিয়ে চতুর্মুখী সংঘর্ষের আশঙ্কা
নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরে নেতৃত্ব ও প্রভাব
উন্নয়নের স্বার্থে ফতুল্লার ইউনিয়ন পরিষদগুলি বিলুপ্তির দাবি
সমৃদ্ধির বাংলাদেশ গড়ার আহ্বান— মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জ সদরে ব্রেস্ট ফিডিং কর্নার ও ‘স্নেহকুঞ্জ’ উদ্বোধন
ডিসিকে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















