সোজাসাপটা রিপোর্ট
ফতুল্লার জালকুড়ি থেকে পাগলা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। খানাখন্দ, কাদা ও ভাঙাচোরা অংশে ভরা এই সড়কটি এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।
২৭শে মার্চ শুক্রবার সরজমিনে গেলে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্ত পানিতে ভরে গিয়ে আরও বিপজ্জনক হয়ে ওঠতে পারে। এতে করে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানাগেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ডিপিটিসির মাটির নিচে বিদ্যুতের লাইন স্থাপনের কাজ শেষ করার পর সড়কটি যথাযথভাবে সংস্কার না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোঁড়াখুঁড়ির পর দায়সারাভাবে মাটি ফেলে রাখা হলেও তা দ্রুতই নষ্ট হয়ে যায়, ফলে পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয় ভাঙন ও কাদার স্তূপ।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন রোগী বহনকারী যানবাহন, পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন চলাচল করে। কিন্তু বর্তমান অবস্থার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার দাবি জানিয়ে বলেন, এভাবে আর চলতে পারে না। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে স্থানীয় সচেতন মহল জানিয়েছে, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে তারা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সংবাদ শিরোনাম ::
সবজি ও ব্রয়লার মুরগির দামে স্বস্তি
ন্যায়হীন সমাজে উন্নয়ন সম্ভব নয়—মইনুদ্দিন আহমাদ
ফতুল্লায় হাত পা বেধে ডাকাতি
৮ নং ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয় অবরোধ
স্বাধীনতা দিবসে জেলা বিএনপির শ্রদ্ধা
মোহাম্মদ আলীকে গ্রেফতারের দাবি টিপুর
পুলিশকে মারধর, রাকিব গ্রেফতার
নিতাইগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার
দ্বিতীয় স্থানে হাসিনা অটিজম চাইল্ড কেয়ার
ফতুল্লায় মাদকসহ গ্রেফতার ১২
জালকুড়ি-পাগলা বাজার সড়কের বেহাল দশা
-
ডেস্ক : - আপডেট সময় ৪ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















