ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা-কর্মচারী, সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে দুটি, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় দুটি এবং দৌলেরবাগ এলাকায় একটি—মোট ৫টি চুনা কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এসব কারখানায় প্রতিদিন প্রায় ৫৬ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল, ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
অভিযানকালে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা ও তার চাচা দুলাল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, এর আগেও তিতাস কর্তৃপক্ষ এসব কারখানায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও পরবর্তীতে পুনরায় সংযোগ নিয়ে কার্যক্রম চালানো হচ্ছিল। খবর পেয়ে এবার অভিযান চালিয়ে ভাট্টিগুলো গুড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় অবৈধ ব্যবসায়ীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। এ সময় প্রায় সাড়ে ১১শ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সোনারগাঁয়ে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

আপডেট সময় ২ ঘন্টা আগে