স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির আপন ভাই ও সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব ওরফে তারছিড়া মাহবুব আওয়ামী ফ্যাসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি প্রকাশ্যে হলেও এখনও গ্রেপ্তার হয়নি।
বর্তমানে ৬নং ওয়ার্ড, নাসিক ৮ নং ওয়ার্ডে চেয়ারম্যান অফিসের বিপরীতে মাহবুবুর রহমানের নির্মিত বাড়িতে তিনি অবস্থান করলেও অজানা কারণে গ্রেফতারের বাইরে রয়ে গেছেন এ আসামি। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে।
জানাগেছে, গত ৫ আগষ্টের পূর্বে সুমিলপাড়া আইলপাড়া এলাকার বাসিন্দা বাদশা মিয়া রাজাকারের ছেলে যুবলীগ নেতা মাহবুবুর রহমান সাবেক এমপি শামীম ওসমান ও কাউন্সিলর মতিউর রহমান মতির ছত্রছায়ায় ৬নং ওয়ার্ড এলাকার অপরাধের সামাজ্র গড়ে তুলেন। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে স্বর্বশান্ত করেছেন মাহবুব। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মৃত্যুর ঘটনায় দায়েরকৃত ডজন খানেক মামলার এজাহারভুক্ত আসামি।বিপুল অর্থ-বিত্তের মালিক বনে যাওয়া মাহবুবুর রহমান মাহবুব এখনো সক্রীয় দলের নেতাকর্মীদের সাথে। বহাল তবিয়তে থেকে সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মাঝে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, মাহবুব কে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এসপি।
সংবাদ শিরোনাম ::
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ পর্যবেক্ষক অব্যাহতি
‘চাঁদাবাজিমুক্ত না.গঞ্জ গড়তে অঙ্গীকারবদ্ধ’
অদম্য রাহাতে পাশে জেলা পরিষদ
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ
বড় আন্দোলনে নামার লক্ষ্য ১১ দলের
মাইনাস প্লাসে বঞ্চিত ত্যাগীরা
ত্রিমুখী চাপে সরকার
১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
যুবলীগ নেতা মাহবুব প্রকাশ্যে
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























