ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ‘লন্ডনে হামলা চালাতে পারে ইরান’ যা বলল যুক্তরাজ্য আর কতদিন চলবে যুদ্ধ, জানালেন নেতানিয়াহু বরগুনা ক্রোকে খাল খনন কর্মসূচির উদ্বোধন চিফ হুইপের কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন, ফয়সালকে সাংবাদিকরা কুমিল্লায় গেটম্যানদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে: রেল প্রতিমন্ত্রী যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: মাহবুব আনাম হাদি হত্যার বিষয়ে যা বললেন ফয়সাল

জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: মাহবুব আনাম

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম প্রধান কমিটমেন্ট।

তিনি বলেন, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে—এ লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

ভোট দেওয়ার পরপরই জনগণ ফ্যামিলি কার্ড হাতে পেতে শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে একে একে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকদিন পর দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছেন। দীর্ঘ ১৭ বছর একটি দলের শাসনে মানুষ ভালো ছিল না, এখন তারা স্বস্তিতে আছেন। জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে তাদের উন্নয়নে কাজ করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, এলাকায় কোনো ধরনের শালিস বাণিজ্য বা দখলবাজি চলবে না। তিনি দলীয় নেতাকর্মী, প্রশাসন, পুলিশ ও সর্বস্তরের জনগণকে দেশকে শান্তিময় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

‘এসো মিলি প্রাণের মেলায়, ফিরে যাবো স্মৃতির ভেলায়’ স্লোগানে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও সাবেক শিক্ষার্থী নুরন্নবী শিহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি এম রতন হায়দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এবং মধুপুর থানার ওসি জাফর ইকবাল।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: মাহবুব আনাম

আপডেট সময় ৩ ঘন্টা আগে