ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ করে দুজন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৪টার দিকে দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

মঙ্গলবার অভিযুক্ত দুই আসামিকে উপজেলার দিঘীবরাবো বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন- দিঘীবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।

মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, সোমবার (২৩ মার্চ) অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও  আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

স্বামীর গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণ

আপডেট সময় ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬