ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জের ১২টি ঘোড়ার মাংস ও ২৫টি জীবিত ঘোড়া জব্দ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ১০ নাম্বার সেক্টর হারার বাড়ী এলাকার একটি খালি প্লটে জবাইকৃত ঘোড়ার মাংস ও জীবিত ২৫ টি ঘোড়া জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার পূর্বাচল উপশহর-এর ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লট থেকে এসব ঘোড়া উদ্ধার করা হয়।
পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, একদল অসাধু ব্যবসায়ী প্রায় ৫০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসে। এর মধ্যে তারা ইতোমধ্যে ১২টি ঘোড়া জবাই করে ফেলে।

স্থানীয়দের সন্দেহ হলে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। তবে তাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
অভিযানে ঘটনাস্থল থেকে ২৫টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। এছাড়াও আশে পাশে আরো অনেকগুলো ঘোড়া দেখা গিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্বাচল উপশহরের নির্জন এলাকাগুলোকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে কম দামে বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। সাধারণ মানুষ না জেনেই এসব মাংস গরুর মাংস হিসেবে ক্রয় ও ভক্ষণ করছেন।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য যে, কয়েক মাস পূর্বেও পূর্বাচলের অন্য আরেকটি খালি প্লট থেকে জবাইকৃত ঘোড়ার মাংস সহ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছিলো, এলাকাবাসীসহ সচেতন মহলের ধারনা, এই কু-চক্রি মহলের বিশাল সিন্ডিকেট আছে এসবের পিছনে, প্রশাসন যদি কঠোরভাবে এদেরকে দমন না করে তাহলে এসব অপরাধীরা আইনে ফাঁক দিয়ে বের হয়ে আরো বড় অপরাধ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আবু সাউদ মাসুদ

হ্যালো আমি আবু সাউদ মাসুদ। সম্পাদক হিসেবে কাজ করছি।

রূপগঞ্জের ১২টি ঘোড়ার মাংস ও ২৫টি জীবিত ঘোড়া জব্দ

আপডেট সময় ৩ ঘন্টা আগে