ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে এশিয়া পোস্টের উদ্বোধন

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন ধারার গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’’র কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (১১ মে) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া বালুর মাঠ এলাকার একটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাজিত হোসেন সুজিত।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
‎বক্তারা এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেড়েছে। নতুন এই গণমাধ্যম সত্য ও জনমানুষের কথা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, বিশিষ্ট পরিচালক ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা রফিউন রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরান আলী সজিব, ইসলামিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, ফতুল্লা প্রেসক্লাবের সম্পাদক নিয়াজ মো. মাসুম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত আলী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি সাব্বির হোসেন এবং যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফ হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নারায়ণগঞ্জে এশিয়া পোস্টের উদ্বোধন

আপডেট সময় ৩ ঘন্টা আগে