ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র সংগঠনগুলোর ঐক্যের আহ্বান

  • ডেস্ক :
  • আপডেট সময় ৮ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে সকল ছাত্র সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আহ্বায়ক মৌমিতা নূর বলেন, “আমরা বিশ্বাস করি ঐক্যই আমাদের প্রধান শক্তি। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং একটি কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী করতে হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।”
তিনি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ কলেজে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার নজির দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধান ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রসমাজের ঐক্যের আহ্বান জানাচ্ছে।
সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “আমরা নারায়ণগঞ্জ কলেজকে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রসমাজের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহমর্মিতা বজায় থাকলে আমাদের স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ সম্ভব।”
তিনি আরও বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা বিভিন্ন ছাত্র সংগঠনের নারায়ণগঞ্জ কলেজ শাখার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবে। পারস্পরিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কলেজের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব বলে তারা বিশ্বাস করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ গণতান্ত্রিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে সকল প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ছাত্র সংগঠনগুলোর ঐক্যের আহ্বান

আপডেট সময় ৮ ঘন্টা আগে