ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে প্রাইভেটকার চালক ও মোটরসাইকেল চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে প্রান্তিক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি নেওয়ার সিরিয়াল নিয়ে এক প্রাইভেটকার চালক ও এক মোটরসাইকেল চালকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও উপস্থিত অন্যান্য চালকরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দু’জনকে আলাদা করে দেন। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। এদিকে ঘটনার সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ হয়নি। বর্তমানে স্বাভাবিকভাবেই জ্বালানি সরবরাহ কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ

আপডেট সময় ২ ঘন্টা আগে