স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকার ১০ তলা ভবনে ফিরোজ মিয়ার বাসার পার্কিংয়ে রাখা তার ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর চঝ২জ৬৬৪১০০অ১১২৫২৭।
জানা যায়, পল্লব চন্দ্র পন্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত রয়েছেন এবং পরিবারসহ থানার পাশেই ওই বাসায় ভাড়া থাকেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ জানায়, এ ধরনের চুরি রোধে বাসাবাড়ির পার্কিংয়ে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ওসি।
সংবাদ শিরোনাম ::
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিকে জরিমানা
জামতলায় মিরাজ বাহিনীর অস্ত্রের মহড়া
বিএনপি নামধারী আলমের মাদক ব্যবসা!
পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ
হামে মৃতদের ৯২ শতাংশই শিশু
নিতাইগঞ্জে গমভর্তি জাহাজে সন্ত্রাসী হামলা
চনপাড়া সেতু যেন মরণফাঁদ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















