স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে আনার উদ্যোগের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তিনি এ কার্যক্রম সফল করতে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নাসিকের কনফারেন্স রুমে নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত জানান, তালিকাভুক্ত অটোরিকশা প্রায় ৭ হাজার হলেও বাস্তবে ১৭ হাজার লাইসেন্স এবং প্রায় ৭০ হাজার অটোরিকশা চলাচল করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় আলাদা রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে।
তিনি বলেন, “ডিজিটাল বারকোডের মাধ্যমে চালক শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি শহরের বাইরের কোনো অটোরিকশাকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। এতে যানজট কমবে এবং দুর্ঘটনাও হ্রাস পাবে।”
সংবাদ শিরোনাম ::
শিশু ধর্ষণ মামলায় চার আসামির যাবজ্জীবন
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ
৯টি ওয়ার্ডে পানির পাম্পের উদ্বোধন
অনিবন্ধিত প্রতিষ্ঠানের তেল বিক্রি, জরিমানা
ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন
অনেক পাম্পে নেই জ্বালানি
ডিজিটাল বারকোডে অটোচালক শনাক্ত হবে!
চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না—এমপি মান্নান
দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
ধলেশ্বরী নদী দখলের চেষ্টা
ডিজিটাল বারকোডে অটোচালক শনাক্ত হবে!
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















