স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকা-এ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়াই নিম্নমানের তেল ভুয়া ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।
এ অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর আওতায় দুটি পৃথক মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান জানান, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল বিক্রি, জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- ২১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















