সটাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পঞ্চবটিতে অবস্থিত এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় এনসিপির জেলা কমিটির আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, “প্রায় ৮৬ হাজার ভোটারের জন্য সরকারি স্বাস্থ্যসেবা থাকা সত্ত্বেও এখানে কোনো চিকিৎসক বা নার্স নিয়মিত উপস্থিত থাকেন না। কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।”
যুবায়ের আহমেদ সরদার দাবি করেন, “সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও এখানে কার্যক্রম নেই। জনগণ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি চালু করে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা এনসিপি যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সবুজ, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য তারিকুল ইসলাম, সাবেক সদস্য ফারদিন শেখ, যুবশক্তি ফতুল্লা থানার নেতা আব্দুল কুদ্দুস, ফয়সাল আমিন, ছাত্রশক্তি তানভির খান প্রমুখ।
এদিকে, কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা জাকিয়া সুলতানা বলেন, “ভবনটি আগে থেকেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও রোগীরা সেবা পাচ্ছেন। প্রয়োজন হলে অন্যত্র রেফার করা হয়।”
যুবায়ের আহমেদ সরদার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দীর্ঘদিন পরিত্যক্ত এই স্বাস্থ্যকেন্দ্র জনগণের জন্য কার্যকরভাবে চালু হয়।
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এনসিপি আহ্বায়কের ক্ষোভ
-
ডেস্ক : - আপডেট সময় ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















