ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও সভায় অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান বৃদ্ধি, নিয়মিত নজরদারি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধ দমনে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আপডেট সময় এক ঘন্টা আগে