সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি তালিকা তৈরির খবরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে চাপা উদ্বেগ ও আতঙ্ক। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি দেশব্যাপী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে র্যাব। প্রাথমিকভাবে প্রস্তুত করা এ তালিকায় শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ। জেলায় প্রায় ১১০ জন অপরাধীর নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
তালিকায় শুধু পরিচিত সন্ত্রাসীই নয়, রাজনৈতিক ভাবে সক্রিয় এমন অনেক ব্যক্তির নামও এই তালিকায় উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। গুঞ্জন রয়েছে, ক্ষমতাসীন দল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার নামও এতে রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত শীর্ষ চাঁদাবাজদেরও তালিকাভুক্ত করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নগরজুড়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও আড়ালে-আবডালে চলছে আলোচনা। কেউ কেউ সম্ভাব্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আশঙ্কা করছেন। আবার অনেকে বলছেন এটি চাপ সৃষ্টির কৌশলও হতে পারে।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তালিকা তৈরির উদ্দেশ্য মূলত অপরাধ দমন এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতে এসব ব্যক্তিদের বিরুদ্ধে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
সংবাদ শিরোনাম ::
মাদক নির্মূলে যৌথ অভিযানের আহ্বান
‘খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা’
১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
পালিত হলো পাহাড়ি বৈসাবি-বিজু উৎসব
জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন
‘জাতীয় শিক্ষানীতিতে অবনতি হয়েছে’
টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে না—দিপু ভূঁইয়া
হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ ট্রাম্পের
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত
বৈশাখ বরণে প্রস্তুত চারুকলা ইনস্টিটিউট
চাঁদাবাজদের তালিকায় নগরীতে আতঙ্ক
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















