ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় মোট ২১০টি আবাসিক চুলার সংযোগ কেটে দেওয়া হয়।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি, তিনগাঁও ও ব্রাহ্মন্দী গোবিন্দী এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বৈধ উপায়ে গ্যাস সংযোগ গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

১৮০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬