ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় তেলের গাড়ি ডাকাতির ঘটনার সূত্র ধরে পুলিশের বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় মাহবুব সরকারের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সাতটি সাউন্ড গ্রেনেড, যা পূর্বে পুলিশের কাছ থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে একটি তেলের গাড়ি ডাকাতির ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোনারগাঁয়ের লাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শিবপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন কাদের। এ সময় সোনারগাঁ থানা পুলিশের একটি দল তাকে সহায়তা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানরত সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া এসব সাউন্ড গ্রেনেড গত ৫ আগস্ট একটি ঘটনায় পুলিশের কাছ থেকে লুট করা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে হামছাদি গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো: আজিজুলের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এএসপি সালাউদ্দিন কাদের বলেন, ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬