সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন প্রধান অবশেষে পিছু হটেছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে সৃষ্ট বিতর্কের পর তিনি ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আবু আল ইউসুফ খান টিপুকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট করে আসছিলেন আলামিন প্রধান। বিষয়টি দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
এ প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের স্বাক্ষরিত এক শোকজ নোটিশ আলামিন প্রধানের কাছে পাঠানো হয়। নোটিশে তার এমন আচরণের ব্যাখ্যা চাওয়া হয় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়।
এরই মধ্যে ১৯ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ঘোষণা দেন আলামিন প্রধান। তবে শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং পূর্বঘোষিত সংবাদ সম্মেলন ‘অনিবার্য কারণবশত’ বাতিল করেন।
দলীয় সূত্রে জানা যায়, একই দিন দুপুরে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আলামিন প্রধানকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আলামিন প্রধান সদর থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি নিজের অবস্থান থেকে সরে এসে আবু আল ইউসুফ খান টিপুর কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
দলীয় নেতারা মনে করছেন, বিষয়টি দ্রুত সমাধানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আবারও সামনে চলে এসেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সংবাদ শিরোনাম ::
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ২ জনের ফাঁসি দিল ইরান
ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প
কলেজ ছাত্রের রগ কাটার ঘটনায় মামলা
পিছু হটলেন আলামিন, চাইবেন ক্ষমা
আজ থেকে হাম-রুবেলা টিকাদান শুরু
সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরি হয়নি
শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
দাম বাড়লেও তেল মিলছে না
সংসদে ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি
বাড়ি দখলের চেষ্টা বিএনপি নেত্রীর!
পিছু হটলেন আলামিন, চাইবেন ক্ষমা
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















