ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পিছনের গেট (পশ্চিম গেইট) এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সকালে লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ি সদর নারায়ণগঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট সময় ২ ঘন্টা আগে