ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি দখলের চেষ্টা বিএনপি নেত্রীর!

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিভোর্সের পরে প্রাক্তন স্বামীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে জিম্মি করে বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে আড়াইহাজার থানা বিএনপির নেত্রী সীমা আক্তারের বিরুদ্ধে।
রোববার (১৯ এপ্রিল) জিম্মি থাকার বিষয়টি মুঠোফোনে জানান সীমা আক্তারের প্রাক্তন স্বামী গোলাম মোস্তফার বড় মেয়ে তাসনুবা জাহান পারুল।
এর আগে গত শনিবার দুপুর দেড়টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে বাড়িটির নিয়ন্ত্রণ নেন সীমা আক্তার। এসময় স্থানীয়রা এগিয়ে এলে স্থানীয় সংসদ সদস্য ও তার ভাইয়ের কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় গোলাম মোস্তফার বড় মেয়ে তাসনুবা জাহান পারুল জানান, এর আগেও আমরা তার বিরুদ্ধে অভিযোগ করেছি। তখন তার নামে ওয়ারেন্টও ইস্যু হয়েছিল। আমার বাবার সাথে সীমা আক্তারের ২০০১ সালে ডিভোর্স হয়। পরবর্তীতে তিনি অন্যত্র বিয়ে করেন। সেখানে তার সন্তানাদিও আছে। কিন্তু সম্পত্তির লোভে তিনি আমাদের বাড়িতে এর আগেও হামলা চালিয়ছেন। তিনি মূলত আমাদের সম্পত্তি দাবী করেছেন। এসকল সম্পত্তি আমাদের দুই বোনের নামে।
তিনি আরও বলেন, তারা যেকোন সময় আমাদের মেরে ফেলবে। আমাকে আমার ছোট বোন, বাবা ও দাদীকে সে জিম্মি করে রেখেছে। হামলার পরে আমরা ৯৯৯ এ কল করেছিলাম। পুলিশ আসলেও তারা তার পক্ষ নিয়ে তাকে এ বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে। আমরা সবাই এখন নিজেদের বাড়িতেই জিম্মি অবস্থায় আছি। তারা যেকোন সময় আমাদের গুম খুন করে ফেলবে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সীমা আক্তারের স্বামী তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি সে বাড়িতেই আছেন। বিষয়টি পারিবারিক। আমাদের কাছে এ বিষয়ে কোন অভিযোগ কেউ করেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বাড়ি দখলের চেষ্টা বিএনপি নেত্রীর!

আপডেট সময় ২ ঘন্টা আগে