ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদে বহুল আলোচিত ত্বকী হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু ও শেষ করার দাবি উঠেছে। নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে একটি নোটিশ উত্থাপন করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর হস্তক্ষেপ কামনা করেন। নোটিশে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অগ্রগতি না হওয়ায় জনমনে হতাশা তৈরি হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ২০১৩ সালে নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী অপহরণের শিকার হন। অপহরণের পরদিন তার ‘এ লেভেল’ পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে পদার্থবিজ্ঞানে তিনি ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ নম্বর অর্জন করেন। কিন্তু নিজের এই সাফল্যের খবর জানার আগেই তাকে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নোটিশে আরও বলা হয়, র‌্যাব-১১-এর তদন্তে হত্যাকাণ্ডে প্রভাবশালী ওসমান পরিবার-এর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে। বিশেষ করে আজমেরী ওসমানসহ ১১ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এমনকি মামলায় দুইজনের ১৬৪ ধারায় জবানবন্দী থাকলেও তদন্ত কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই।
প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার চার্জশিট দাখিল না হওয়ায় বিচার কার্যক্রম শুরু হয়নি। বিষয়টি বিচারহীনতার একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে তা জনআকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বিষয়টিকে অত্যন্ত জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সংসদে ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি

আপডেট সময় ২ ঘন্টা আগে