স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বন্ধ ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান পাপ্পু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার ‘পূর্ণিমা ডাইং’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান পাপ্পু ফতুল্লা থানার দাপা রেল স্টেশন সংলগ্ন বায়েজিদ বোস্তামি সড়ক এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাপা ইদ্রাকপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পূর্ণিমা ডাইং কারখানার ভেতরে থাকা মেশিনপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত একটি স্ট্যান্ড ফ্যানের লিকেজ হওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন রাকিব। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ঘটনাটি মূলত একটি দুর্ঘটনা। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার
জাসাসের কর্মী সম্মেলন
প্রখর রোদেও সড়কে অটল তারা!
থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার মৃত্যু
শিশু হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা
হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ
জিয়া হল অত্যাধুনিক করা হবে—প্রতিমন্ত্রী শরীফুল আলম
প্রধানমন্ত্রীর কাছে আবেদন এমপি দিপুর
ইরান ইস্যুতে নতুন নীতিতে ট্রাম্প
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-
ডেস্ক : - আপডেট সময় ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















